শপিং নীতি

রিটার্ন ও রিফান্ড নীতি

পণ্য ফেরত, এক্সচেঞ্জ ও টাকা ফেরত সংক্রান্ত নিয়মগুলো জেনে নিন।

১. ডেলিভারির সময় পণ্য চেক করুন

ডেলিভারি ম্যান উপস্থিত থাকা অবস্থায় প্যাকেট খুলে পণ্যটি দেখে নিন। পণ্য পছন্দ না হলে বা কোনো সমস্যা থাকলে তখনই গ্রহণ না করে ফেরত দিতে পারবেন।

২. রিটার্ন

  • ভুল বা ত্রুটিপূর্ণ পণ্য: আমরা ভুল বা ত্রুটিপূর্ণ পণ্য পাঠালে রিটার্নের সম্পূর্ণ খরচ আমরা বহন করব।
  • পছন্দ না হলে: ডেলিভারির সময় পণ্য ফেরত দিতে চাইলে শুধু ডেলিভারি চার্জ পরিশোধ করতে হবে।

৩. এক্সচেঞ্জ

  • ডেলিভারির ২৪ ঘণ্টার মধ্যে প্যাকেট খোলার (আনবক্সিং) ভিডিওসহ আমাদের জানাতে হবে।
  • পণ্যটি অবশ্যই অব্যবহৃত, না-ধোয়া ও অক্ষত অবস্থায় থাকতে হবে।
  • এক্সচেঞ্জের নতুন পণ্যের দাম আগের পণ্যের সমান বা বেশি হতে হবে।

৪. টাকা ফেরত

আমাদের সব অর্ডার ক্যাশ অন ডেলিভারি, অর্থাৎ পণ্য হাতে পেয়ে দেখে তারপর টাকা দেন। তাই পণ্য গ্রহণ ও মূল্য পরিশোধের পর সাধারণত টাকা ফেরত দেওয়া হয় না; তবে ত্রুটিপূর্ণ পণ্যের ক্ষেত্রে উপরের নিয়মে এক্সচেঞ্জ করা হবে।

৫. কীভাবে জানাবেন

অর্ডার নম্বর ও আনবক্সিং ভিডিওসহ WhatsApp-এ (+880 1827-412531) অথবা ইমেইলে (contact@monirahealthcare.com) যোগাযোগ করুন। আরও জানতে আমাদের যোগাযোগ পেজ দেখুন।